০২ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:৩২ পিএম

অধ্যাপক এবিএম আবদুল্লাহর সহধর্মিনী মাহমুদা বেগম আর নেই

অধ্যাপক এবিএম আবদুল্লাহর সহধর্মিনী মাহমুদা বেগম আর নেই
অধ্যাপক মাহমুদা বেগম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর সহধর্মিনী অধ্যাপক মাহমুদা বেগম।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ আজ বিকেল ৩টার দিকে মেডিভয়েসকে বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর জানাজা হতে পারে। করোনার কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। তাই এ বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হবে।’

লাশ আল মারকাজুল ইসলামে নিয়ে যাওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে গোসল করানো হবে। এর পর ওসিয়ত অনুযায়ী রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।’

মাহমুদা বেগম তেজগাঁও সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর হিসেবে অবসর গ্রহণ করেন।

গত ১৭ ডিসেম্বের করোনা পরীক্ষার পর দিন ১৮ ডিসেম্বর তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর পর থেকে তিনি গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর পর করোনা নেগেটিভ আসলেও নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় মাহমুদা বেগমের শারীরিক অবস্থার অবনতি হয়। গত ২৯ জানুয়ারি রাত ৯টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ১৫ ডিসেম্বর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। দুদিন পর তার স্ত্রী অধ্যাপক মাহমুদা বেগমের দেহেও করোনা শনাক্ত হয়। পরে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১ জানুয়ারি নমুনা পরীক্ষায় তাঁর নেগেটিভ ফল আসার কয়েক দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরে যান অধ্যাপক আব্দুল্লাহ। কিন্তু মাহমুদা বেগমের আর ফেরা হলো না। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক